বগুড়ায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বগুড়ায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) আলোচনা সভা শেষে মহানগরে র‌্যালি বের হয়। শহীদ খোকন পার্ক থেকে র‌্যালি বের হয়ে মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

র‌্যালির আগে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ওবগুড়া-৬  আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি  ছিলেন বিএনপির চেয়ারম্যানের  উপদেষ্টা এড. একেএম মাহবুবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন।

বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী লায়লার সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত  আসনের মহিলা এমপি ও গাবতলী উপজেলা মহিলা দলের সভাপতি সুরাইয়া জেরিন রনি, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এড. রহিমা খাতুন মেরি, সহ সভাপতি শামীম আখতার পলিন, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, নিলুফা কুদ্দুস ,শেফালী হক শাহিনুর বেগম শানু, কোহিনুর আক্তার, মহিলা দল নেত্রী শায়লা ইসলাম মুক্তা, সোহমীনা আক্তার রুমা, শহর সাধারণ সম্পাদক এইচ এম মুক্তা, উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম, সুবর্ণা আক্তার মুক্তি, কামরুন নাহার, সোহেলী  মাহমুদ, রঞ্জনা বেগম, চাঁদ সুলতানা, নিগার সুলতানা, আন্জুয়ারাসহ ২৫টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ।

আলোচনা সভায় রেজাউল করিম বাদশা বলেন, মহিলা দলের নেতাকর্মীরা দল এবং দেশের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষাসহ নারীদের প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছেন। তার ধারাবাহিকতায় বর্তমান সরকারও নারীদের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183138