বগুড়ার দুপচাঁচিয়ায় রিপন হোটেলসহ দু’টি প্রতিষ্ঠানে ৯৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় রিপন হোটেলসহ দু’টি প্রতিষ্ঠানে ৯৫ হাজার টাকা জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত রিপন হোটেল এ্যান্ড রেষ্টুুরেন্টসহ দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা জরিমানা করেছে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের সিও অফিস বাসষ্ট্যান্ড এলাকায় আব্দুল জোব্বার বাবুর মালিকানাধীন রিপন হোটেল এ্যান্ড রেষ্টুুরেন্টে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ আ্যমোনিয়া, হাইড্রোজ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পুরাতন বাজার এলাকায় একটি সোনার দোকানে অভিযান চালান।

এসময় দোকানে দৈনন্দিন বাজার মূল্য তালিকা না থাকায় ও বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত ওজন যন্ত্র ব্যাবহার করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম জানান, অনিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত এ রকম প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183136