ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া অপমানজনক

ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া অপমানজনক

স্পোর্টস ডেস্ক :  ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটাররা পাকিস্তানের সাত ক্রিকেটার এবং দুই কোচকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে অপমানজনক বলে মন্তব্য করেছেন। তৃতীয় টেস্টে একাধিক তরুণ ক্রিকেটারের অভিষেক হতে পারে বলে জানা গেছে। এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তীব্র সমালোচনার মুখে পড়েছে।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ফিল টাফনেল বলেন, 'ক্রিকেটারদের সত্যিই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া ভয়াবহ সিদ্ধান্ত। খেলোয়াড়দের জন্য এটা অপমানজনক। এখন তাদের বিমানে উঠে দেশে ফিরে যেতে হচ্ছে। আমার সঙ্গেও নানা রকম ঘটনা ঘটেছে। আমাকে রকেটে করে চাঁদে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আবার বড় কান, খরগোশের মতো দাঁত, এমন কত কিছুই বলা হয়েছে। আমরা এসবের সঙ্গে অভ্যস্ত ছিলাম। কিন্তু সফরের মাঝপথে ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া সত্যিই অন্য মাত্রার ব্যাপার।'

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, 'সাধারণত দেখা যায়, সফরের মাঝখানে এক বা দুইজনকে কোনো ভুলের জন্য, বা কোনো সমস্যার কারণে দেশে ফেরত পাঠানো হয়েছে। যেমন পানশালায় যাওয়া ইত্যাদি। কিন্তু এদের শুধু সাধারণমানের ক্রিকেট খেলার জন্য দেশে পাঠানো হয়েছে।'

এদিকে, এই প্রসঙ্গে আলোচনার সময় পাকিস্তান দলের সদস্যদের কিং চার্লসের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও উঠে আসে। একাধিক ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর মধ্যেই রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়েও মশকরা করা হয়। এক প্যানেল সদস্য বলেন, 'ওরা কিং চার্লসের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল, তাই না? সবাই সেখানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ভাবা যায়, তাদের মধ্যে কয়েকজনকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তার আগে একটু রাজার সঙ্গে দেখা করে আসার সুযোগ দেওয়া হল?'

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183112