জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে গলায় কাপড় পেঁচিয়ে মো. মিনহাজ (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চাপাগাছি হরিপুর গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ ওই গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে মাটির তৈরি দুই তলা ঘরের ওপরের তলায় গিয়ে আড়ার সাথে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা মো. ওয়াহেদ আলী জানান, মিনহাজ আগে ঢাকায় থাকতেন।  আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান  জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে

পারিবারিক কোনো কলহ থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আক্কেলপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183092