১৪২ জনকে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা, এসএসসি পাসেও আবেদন
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৮টি পদে ১৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৮ সেপ্টেম্বর সকাল ১০টায়। আগামী ৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
এক নজরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ


আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী - পুরুষ
- কর্মস্থল: গাজীপুর
- বয়স: ৬ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে ১, ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত এবং ৩, ৮, ১১ ও ১৬ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯-১৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183089