গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বিজয়পাশা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবীর (৪০) পিকআপ চালকের সহকারী ছিলেন। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকের সহকারী প্রবীর ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183053