রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৫৭৭ জনের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৮০, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ১১৪, মিরপুর বিভাগ ১৪৩, গুলশান বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইলফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেক্ট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/183020