উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

উত্তরাঞ্চলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

করতোয়া ডেস্ক : ‘মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো  প্রতিবেদন-

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অ. দা.) ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীনের সভাপতিত্বে ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, ইউআরসির ইন্সট্রাক্টর শামসুল আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু ও মহেশ চন্দ্র দেবনাথ প্রমুখ। এ সময় উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মোছা: মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: জান্নাতুল ফেরদৌস,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও কাহালু সদর ইউপির প্রশাসক মো: ছায়েদুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: রেজাউল করিম,উপজেলা উপনুষ্ঠানিক শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জহুরুল আলম, উলট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন শাহিন প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুর উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা চত্বরে র‌্যালি এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল ওয়াহেদের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিতে অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, দৈনিক করতোয়া প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মাঝিড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক, জামায়াত নেতা গাজীউর রহমান প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিনটি পালন উপলক্ষে এদিন সকালে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার সাজেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিাসার জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক বেলাল হোসেন, প্রধান শিক্ষক গোলাম রব্বানী মহলদার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপজেলা পরিষদের সভাকক্ষে সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রুশট মতিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : দিবসটি উপলক্ষে কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুনছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, কালাই সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল আজিজ, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, থুপসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক এবং সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) আব্দুল্লাহ আল মাহমুদ।

উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) লায়লা শিরিন নাহারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ পারভেজ আহম্মেদ, সিরাজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো: জাকির হোসেন, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মো: আব্দুল মান্নান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন শিক্ষক নুর-এ আলম, শফিকুল ইসলাম, শামীমা আক্তার বন্যা, খন্দকার মাসুদ রানা, সেলিনা সুলতানা লিখন, শাহিনুর রহমান, আব্দুর রাজ্জাক।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182992