চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডিঙ্গি নৌকার ওপর বজ্রপাতে সাহেব আলী (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মনাকষা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে জমি থেকে পাট কাটতে যান সাহেব আলী। বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তিনি পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আশপশের লোকজন তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182977