রংপুরের গঙ্গাচড়ায় চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চেংমারী এলাকার একটি জলাশয়ে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তারের নেতৃত্বে অভিযানে ৬টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো বিনষ্ট করা হয়। এ সময় গঙ্গাচড়া মডেল থানার পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, চায়না দুয়ারি জালে মাছের পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182971