শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক

শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক

শেরপুরের শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওই কসমেটিক বহনের একটি অটোভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে বিজিবি অভিযান পরিচালনা করে ওই অবৈধ কসমেটিক জব্দ করে। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। অভিযানে একটি অটোভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করা হয়।

তিনি আরও জানান, আটক পণ্য ও অটোভ্যানের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182960