রাবি ভর্তি পরীক্ষায় নতুন আঞ্চলিক কেন্দ্র ঘোষণা

রাবি ভর্তি পরীক্ষায় নতুন আঞ্চলিক কেন্দ্র ঘোষণা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য নতুন কেন্দ্র ঘোষণা করা হয়েছে। নতুন করে বরিশাল বিভাগীয় অঞ্চলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভর্তি পরীক্ষার উপ-কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস.এম কামরুজ্জামান।

তিনি বলেন, বরিশাল অঞ্চলের ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা সেখানে কেন্দ্র করার জন্য আবেদনের করেছিল। যদিও সেখানে গতবারও কেন্দ্র ছিল। পরীক্ষার্থী সংখ্যা তুলনামূলক কম হলেও আমরা উপ-কমিটির সিদ্ধান্তে সেখানকার কেন্দ্রে পরীক্ষা নেওয়ার কথা বিবেচনা করেছি। পরবর্তীতে ভর্তি পরীক্ষার মেইন কমিটি সেটা বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, রাবির এবারের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ১২-২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের অনুষ্ঠিত হবে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং বরিশাল কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182936