অনেক কষ্টে চলছে মোকামতলায় খুন হওয়া সুমন ও ইয়াছিনের পরিবার

অনেক কষ্টে চলছে মোকামতলায় খুন হওয়া সুমন ও ইয়াছিনের পরিবার

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় গত সাড়ে তিন  মাস আগে প্রকাশ্য দিনের বেলায় খুনের শিকার হন, সুমন রানা (৩২) ও ইয়াসিন আলী, (৩০)। তারা সম্পর্কে চাচাতো ভাই। বাড়ি  উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। খুনের  শিকার দুই ভাই রেখে যান স্ত্রী ও অবুঝ সন্তানদের। সুমন রানার স্ত্রী রিমু বেগম (২৫) মেয়ে আনিকা (৭) ও লামিয়া, (৫) ইয়াসিন আলীর স্ত্রী সুখী বেগম, (২১)  মেয়ে ফাতেমা, (৩) ও ছেলে ইব্রাহিম, (১১ মাস) বয়সী।

তাদের বাড়িতে গেলে পরিবার ও গ্রামবাসী জানান সুমন অটোরিকশা চালিয়ে এবং ইয়াসিন আলী পানের দোকান চালিয়ে সংসার চালাত। বাড়ির ভিটা ছড়া কোন আবাদি জমি নেই তাদের। সংসারে একমাত্র উপার্জনকারী ওই দুই ব্যক্তি। স্বামী মারা যাওয়ার পর ওই দুই বিধবা ছোট ছোট সন্তানদেও নিয়ে পড়েছেন চরম বিপাকে।

নিজে ও সন্তানদের পেটের ভাত কাপড় ও ওষুধপত্র যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। স্বামীর মৃত্যুর পর আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীরা প্রাথমিকভাবে মাসখানেক তাদের সাহায্য সহযোগিতা করেছিল। বর্তমানে তাদের পাশে কেউ নেই। অসহায় দুই বিধবার অবুঝ শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে পরিবার ও গ্রামবাসীরা, সমাজের বৃত্তবান ব্যক্তিদের ও সরকারি এবং বেসরকারি  প্রতিষ্ঠানে পক্ষ থেকে সাহায্য সহযোগিতা কামনা করছেন তারা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইমা বেগম জানান, বিষয়টি তিনি জেনেছেন। খোঁজ নিয়ে সরকারি ভাবে সাহায্যর ব্যবস্থা করবেন বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান জানান, অসহায় ওই দুই পরিবারের পক্ষ থেকে যদি আবেদন করেন সেক্ষেত্রে সরকারিভাবে সহযোগিতা করা যেতে পারে। উল্লেখ্য সুমন রানা ও ইয়াসিন আলী গত ১৮ মে সকালে প্রকাশ্যে প্রতিপক্ষের হাতে খুনের শিকার হন। এ সংক্রান্ত একটি হত্যা মামলা থানা পুলিশের কাছে তদন্তাধীন আছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182933