হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ছুঁইছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ছুঁইছুঁই

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী শনাক্ত হওয়ায় দেশে হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182918