এমন অবস্থা চলছে যেন গৃহযুদ্ধ আসন্ন : জাকিয়া বারী মম
বিনোদন ডেস্ক : ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। একই সঙ্গে দেশের সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের সার্বিক পরিস্থিতিকে ইঙ্গিত করে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন অভিনেত্রী।
মম লেখেন, শুধু ভেনিস ইস্যু না,কিচ্ছু ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না! মাদ্রাসায় যৌন হয়রানি,ভিন্ন মত ও ধর্মের মানুষের উপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান,নিজের মতের বাইরে গেলেই "খারাপ", মাঝার উচ্ছেদ,মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান,দেশের ঐতিহাসিক এবং ধর্মীয় মুরাল ভেঙে ফেলা,সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি,নাচ-গান শিল্প-সাহিত্য-নৌকা বাইচ নিষেধ,প্রেম-ভালোবাসা বন্ধে আইনি নোটিশ, ধর্মের নামে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এনসিপির জামাতের সাথে যোগদান, ভুতুড়ে বিদ্যুৎ বিল,গ্যাসের অভাবে রান্না বন্ধ,রাস্তায় টেসলার অত্যাচার, অনিরাপদ নাগরিক জীবন.... আরো এমন যত সব অযাচিত ঘটনা; যার কোনটাই দেশ এবং আমাদের জন্য ভালো হচ্ছে না।
আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এমন অবস্থা চলছে যেন গৃহযুদ্ধ আসন্ন। অন্য কেউ খারাপ কাজ করেছে তাই বলে আমার খারাপ কাজটা জাস্টিফাইড হয় না।
আমি কোন রাজনৈতিক দল করি না, আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক সেটাই চাই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182905