রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য জানায়।

এ সময় হাই কমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, এই আলোচনায় ভারত ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। তাঁরা এই দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার তাৎপর্যের ওপর বিশেষ জোর দেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182892