নেপালের বন্যার্তদের স্মরণে চ্যাম্পিয়নস লিগে নীরবতা
স্পোর্টস ডেস্ক : নেপালে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষদের স্মরণে চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচে নীরবতা পালন করবে উয়েফা। সোমবার ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, চলতি সপ্তাহের প্রতিটি ম্যাচ শুরুর আগে এই কর্মসূচি পালন করা হবে।
উয়েফা এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, এই সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সব ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং সংহতি ও সমর্থনের প্রতীক হিসেবে একটি ব্যানার প্রদর্শন করা হবে। ব্যানারে লেখা থাকবে, ‘তোমরা একা নও নেপাল।
উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনও নেপালের মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, চলতি সপ্তাহের ম্যাচগুলোর আগে ইউরোপীয় ফুটবলের পুরো পরিবার একসঙ্গে দাঁড়িয়ে নেপালের মানুষের প্রতি সমর্থন জানাবে। এই বিপর্যয় ও এর পরবর্তী পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আমরা তাদের শক্তি ও দৃঢ়তা কামনা করি।
চ্যাম্পিয়নস লিগে এ সপ্তাহের উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে ৯ সেপ্টেম্বর ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হবে ফেইনুর্ড। পরদিন ১০ সেপ্টেম্বর অ্যানফিল্ডে লিভারপুল খেলবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
এ ছাড়া এ সপ্তাহে মাঠে নামবে পিএসজি, স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে; ম্যানচেস্টার ইউনাইটেড, সাবাহ এফকের বিপক্ষে; এবং আর্সেনাল, নাপোলির বিপক্ষে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182882