রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা

রাত ১০টার পর আমাকে কেউ ফোন দিয়ে পায় না: প্রভা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব থাকতে দেখা যায় তাকে। তবে রাত ১০টার পর আর ফোনে পাওয়া যায় না এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলেন প্রভা। এ সময় নিজের ফোন ব্যবহারের অভ্যাসের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, রাত ১০টার পর সাধারণত তিনি ফোন ব্যবহার করেন না। এমনকি ওই সময় ফোনে কল করলেও তাকে পাওয়া যায় না।

প্রভার ভাষায়, ‘আমাকে রাত দশটার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।’

অভিনেত্রীর এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা গুঞ্জন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182833