জয়পুরহাটের পাঁচবিবিতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মৎস্য সম্পদ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৪৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর। মৎস্য সংরক্ষণ এবং মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ এর অধীনে উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন মোবাইল কোর্ট-অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রাম ও বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, মাছের প্রজনন মৌসুমে ও প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষিদ্ধ এসব জাল জব্দ করা হয়েছে। নিষিদ্ধ জালের কারণে ছোট মাছসহ জলজ প্রাণি ধ্বংস হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182831