পাকিস্তানের জালে গোলবন্যা বাংলাদেশের

পাকিস্তানের জালে গোলবন্যা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : জুনিয়র এশিয়া কাপ হকিতে দিনের শুরুতে অনূর্ধ্ব-২০ পুরুষ দলের হারে কিছুটা হতাশা নেমে এসেছিল। তবে ঘণ্টাখানেকের ব্যবধানেই সেই বিষাদকে উল্লাসে রূপ দিয়েছেন বাংলার মেয়েরা।

চাইনিজ তাইপেকে হারানোর পর এবার পাকিস্তানকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

রোববার চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানি রক্ষণভাগে একের পর এক আক্রমণ শানাতে থাকেন বাংলার মেয়েরা। দাপুটে এই জয়ে বাংলাদেশের পক্ষে পাঁচটি গোল এসেছে পাঁচজন ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের স্টিক থেকে।

দলের হয়ে বল জালে জড়িয়েছেন লনিমা নুপুর, নাদিরা এমা, অধিনায়ক সারিকা রিমন, কনা আক্তার এবং আইরিন আক্তার রিয়া।

টানা জয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ নারী হকি দল তাদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182748