ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

ধারনা করা হচ্ছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কবরগুলো খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী। এলাকাবাসী জানান, সকালে কবরস্থানে গিয়ে পাঁচটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান তারা। এরমধ্যে পাশাপাশি তিনটি এবং কিছুটা দূরে আরও দু’টি কবর রয়েছে।

কবরের মাটি সরানো অবস্থায় দাফনের কাপড়ও পড়ে থাকতে দেখা যায়। পরে মৃত ব্যক্তিদের স্বজনরা খোঁড়া কবরের অংশ মাটি দিয়ে ঢেকে দেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, চুরি হওয়া কঙ্কালগুলোর কবর প্রায় এক থেকে দেড় বছর আগে দেওয়া হয়েছিল।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182742