বাবার মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে দিঠি’র কন্ঠে ‘ঘড়ির কাঁটা’
অভি মঈনুদ্দীন ঃ গত ৪ সেপ্টেম্বর ছিলো উপমহাদেশের প্রখ্যাত গীতিকার এবং এই সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়ারের বাবা গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যু বার্ষিকী। বাবার প্রয়াণ দিবসে বাবাকে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে বাবাকে উৎসর্গ করেই বাবার লেখা একটি গান দিঠি তার ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এ প্রকাশ করেছেন। গানের শিরোনাম ‘ঘরির কাঁটা’। গানটির সুর সঙ্গীত করেছেন অপু আমান।
গত ৪ সেপ্টেম্বরই গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। সঙ্গীত পরিচালক অপু আমানের ভাষ্যমতে এই গানটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা অপ্রকাশিত গানগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি গান। গানটি পওসঙ্গে দিঠি আনোয়ার বলেন,‘ আমাকে নিয়ে আব্বুর লেখা দিঠির খাতা’র আরো একটি গান ঘরি কাঁটা। আব্বু যখন বেঁচে ছিলেন তখন এই গানে ভয়েজ দিয়েছিলাম। ভিডিওটা কয়েকদিন আগে করা। এই গানটা আমার কাছে ভীষণ প্রিয় একটি গান, ভীষণ মুন ছঁয়ে যাবার মতোই একটি গান। সত্যি বলতে কী আব্বুর গানের সহজ সরল ভাষা, সুন্দর শব্দ চয়ন এবং সাধারন ভাষার মধ্যদিয়ে এতো চমৎকার ম্যাসেজ তিনি দিতেন যা সবাইকে সহজে আকৃষ্ট করতো এবং সবার মাঝে দ্রুত তা পৌঁছে যেতো। এই গানটিও ঠিক তেমন একটি গান। আশা করছি সবার ভালোলাগবে। আর অপুতো খুউব সুন্দর সুর করে, তার সঙ্গীতায়োজন মুগ্ধ করে। অপু আসলে আমাদের এই প্রজন্মের শিল্পীদের মধ্যে অন্যতম মেধাবী একজন শিল্পী। তাকে আমাদের ইণ্ডাষ্ট্রির আরো কাজে লাগানো উচিত বলেই আমি মনেকরি।’
অপু আমান বলেন,‘ আমার কাছে গাজী মাজহারুল আনোয়ার একটি বিস্ময়। তিনি যদি আমাকে সন্তানের মত বুকে তুলে না নিতেন তাহলে হয়তো বাংলা গানের যে নিজস্ব আবেগ অনুভূতি তার অনেকটাই আমার জীবনে অপূর্ণ থেকে যেত। আমি তার কাছে চিরঋণী। তিনি যেখানেই আছেন আমার বিশ্বাস অনেক শান্তিতে আছেন এবং সৃষ্টিকর্তা যেন তাকে এভাবেই শান্তিতে রাখেন।’
উল্লেখ্য, দিঠি আনোয়ার-ইউটিউব চ্যানেলে এর আগে দিঠির বাবার লেখা যে গানগুলো প্রকাশিত হয়েছে সেগুলো হচ্ছে ‘জন্মের পরে’,‘ রবি ঠাকুর’,‘ মেঘলা আকাশ’,‘ মধুর ক্যান্টিন’। বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করে ফেসবুকে লিখেছেন, ‘ খুব তাড়াতাড়ি আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন গাজী ভাই। আল্লাহ পাক আপনাকে জান্নাত নসীব করুন। ওপারে খুব ভালো থাকবেন।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182721