বগুড়া মহানগরে পারভেজ হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের চকলোকমান খন্দকার পাড়ার পরভেজ হত্যা মামলার আসামি মো. হিরু (২৫) এর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামি হিরু একই এলাকার সাইদুল ইসলামের ছেলে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার আসামির জামিনের আবেদন শুনানী অন্তে নামঞ্জুর করেন। উল্লেখ্য, বগুড়া মহানগরের চকলোকমান খন্দকার পাড়ার রিয়াজুল ইসলাম কর্তৃক শাজাহানপুর থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে যে, তার ছেলে পরভেজ(২১) কে গত ৩ মার্চ সন্ধ্যায় আসামি মানিক বাড়ি হতে ডেকে নিয়ে যায়।
এর পরে ওই আসামি সহ অন্যান্য আসামিরা পারভেজকে মহানগরের শাজাহানপুর থানা এলকার চকলোকমান খন্দকার পাড়ার আর্ট কলেজের দক্ষিণ পাশে নিয়ে গিয়ে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে। এসময় তাকে রক্ষার জন্য সাক্ষী আতিকুল ইসলাম এগিয়ে গেলে চাকু দিয়ে পেটে আঘাত করে আসামিরা পালিয়ে যায়।
গুরুতর আহত পারভেজ ও আতিকুল ইসলামকে লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। রাত সোয়া ৯ টার দিকে পারভেজকে চিকিৎসক মৃত ঘোষনা করে।
জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসামি হিরুসহ ৩ জনের নাম এজাহারে উল্লেখসহ অজ্ঞাত নামা ৪ থেকে ৫ জন উল্লেখ করা হয়। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. আব্দুল মতিন মন্ডল এবং আসামি পক্ষে এড. শহিদুল ইসলাম (রনি)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182714