সিরাজগঞ্জের তাড়াশে চোরাই মহিষ ও গরু উদ্ধার, আটক ২
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে চোরাই একটি মহিষ ও বাছুরসহ একটি গরু উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকা সন্দেহে দুই ব্যক্তিকে আটকও করেছেন তাড়াশ থানা পুলিশ।
আটককৃতরা হলো- তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাবলু ব্যাপারির ছেলে শরিফ উদ্দিন(৩১) ও তাড়াশ পৌর এলাকার খুটিগাছা মহল্লার আয়নাল হকের ছেলে মাহাবুব হোসেন(২৮)।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর বাজারে। বিষয়টি তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ইমাম জাফর নিশ্চিত করেছেন।
এপ্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ইমাম জাফর জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সিরাজগঞ্জের জেলহাজতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182707