সংসদ ভবন লেকে ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত

সংসদ ভবন লেকে ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত

জাতীয় সংসদ ভবনের লেকে ৪৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ লেকে পোনা মাছ অবমুক্ত করেন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ এবিএম আশরাফ উদ্দিন এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণে অংশ নেন।

অনুষ্ঠানে হুইপ, সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। অবমুক্ত করা পোনার মধ্যে রুই, কাতলা ও কালিবাউশ প্রজাতির মাছ রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182701