চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ফোন টাওয়ারের চুরি যাওয়া ৫ ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি মোবাইল ফোন টাওয়ার থেকে চুরি যাওয়া ৫টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি  ব্যাটারি চালিত ভ্যানগাড়িসহ চোর  চক্রের মূলহোতাকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নাচোল সদর ইউনিয়নের ভেরেন্ডিবাজার এলাকায় অবস্থিত গ্রামীণ ও রবির যৌথ একটি মোবাইল টাওয়ার থেকে ৫টি ব্যাটারি চুরি হয়।

এ ঘটনায় টাওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাচোল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই ১টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাগরইল এলাকা থেকে চুরির মূল হোতা শ্যামল সিং (২৭) নামে এক যুবককে চুরিতে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ভ্যান ও একটি ব্যাটারিসহ গ্রেফতার করে।

শ্যামল নাচোলের কসবা ইউনিয়নের সোনাইচন্ডিহাট বসুন্ধরা এলাকার বিশ্বনাথ সিং এর ছেলে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ভেরেন্ডিবাজার এলাকার একটি আমবাগান থেকে রাত আড়াইটার দিকে আরও ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, এ ঘটনায় টাওয়ার কর্তৃপক্ষ গতকাল শুক্রবার রাতে মামলা করলে পুলিশ শ্যামলকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল শনিবার সকালে আদালতে পাঠায়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182597