গাইবান্ধায় ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর আয়োজনে দিনব্যাপী ক্যারিয়ার গ্রুমিং সেশন অনুষ্ঠিত
স্মার্ট ক্যারিয়ার গঠনের লক্ষ্যে ছাত্র জীবনের এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির সাথে সর্বোচ্চ সম্পৃক্ততা আবশ্যক। ইয়েস বিডির সহযোগী প্রতিষ্ঠান ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, পরিচালিত ক্যাম্পাস টু ক্যারিয়ার এমনই একটি প্রোগ্রাম যার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের ক্যারিয়ার গঠনের জন্য নিজেকে তৈরি করতে পারে, তথা পেশাজীবী ও উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল করে। ০৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রফেসর মো: খলিলুর রহমান, উপদেষ্টা ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন "জীবন কখনো সহজ নয় তবুও বুদ্ধি জ্ঞান আর কর্ম দিয়ে দক্ষতা দিয়ে জীবনের পথটা সহজ করে নিতে হয়।" অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শাহানা ইয়াসমিন লাকি, পরিচালক ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট
আরও বক্তব্য রাখেন মোহাম্মদ মাহমুদ হোসেন মন্ডল, পরিচালক ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট ও মোঃ তাসাদ্দুক হুসাইন পরিচালক ফাইনান্স ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের অভিজ্ঞতা বর্ণনা করেন গাইবান্ধা সরকারি
কলেজের শিক্ষার্থী: শিপন মন্ডল, মনিরুল ইসলাম লাবিব, মিফতাউল হাসান, আফরিন মীম। অনুষ্ঠানে কী নোট স্পিকার হিসেবে উপস্থিত থেকে টাইম এন্ড মানি ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশাল সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর মো: আব্দুর রশিদ, অধ্যক্ষ গাইবান্ধা সরকারি কলেজ, প্রফেসর মো: সামসুল হক, অধ্যক্ষ গাইবান্ধা সরকারি মহিলা কলেজ, প্রফেসর এস এম আসাদুল ইসলাম, অধ্যক্ষ ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ, এ কে এম জার্জিস কাদির, অধ্যক্ষ গাইবান্ধা আদর্শ কলেজ, মো: আব্দুল মোমিন মন্ডল, বিভাগীয় পরিচালক ইয়েস বিডি। এছাড়াও ইয়েস বিডির ফাউন্ডার এন্ড সিইও জাকারিয়া চৌধুরী ক্যাম্পাস টু ক্যারিয়ারের উপর বিশেষ সেশন পরিচালনা করেন। শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণের মাধ্যমে ১ম অধিবেশনের সমাপ্তি হয়।
বিকেলে উদ্যোক্তাদের অংশগহণে একটি সেশন পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো: খলিলুর রহমান, উপদেষ্টা ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। বক্তব্য রাখেন শাহানা ইয়াসমিন লাকি, মাহমুদ হোসেন মন্ডল, আব্দুল মোমিন মন্ডল, রেজাউল করিম রাজু, মো: তাসাদ্দুক হুসাইন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: নজরুল ইসলাম পরিচালক বাংলাদেশ ব্যাংক।
প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন: জাকারিয়া চৌধুরী ফাউন্ডার এন্ড সিইও ইয়েস বিডি। অতপর অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রফেসর মো: খলিলুর রহমান, উপদেষ্টা ইয়েস স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182594