ব্যাংক এশিয়া ও বাংলাদেশ ব্যাংকের মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচি
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে পরিচালিত ‘Skills for Industry Competitiveness and Innovation Development (SICIP)Õ ’ প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ ওয়াসিম এবং ব্যাংক এশিয়ার হেড অব এমএসএমই জনাব মোহাম্মদ সাইফুদ্দৌলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা জনাব আখতারউদ্দিন মাহমুদ।
মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে যাতে উদ্যোক্তাগণ সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182591