গাজায় যা ঘটছে তা ভয়াবহ : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যা ঘটছে তা ভয়াবহ : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যা ঘটছে, তা ভয়াবহ বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, গাজার পরিস্থিতি নিয়ে এমন কয়েকজনের সঙ্গে বৈঠক করেছেন, যারা সেখানে ছিলেন বা এখনো ঘটনাস্থলে রয়েছেন। তাদের কাছ থেকে পরিস্থিতির ভয়াবহতার কথা শুনেছেন তিনি। মিলিব্যান্ড বলেন, ‘সত্যি বলতে, সেখানে যা ঘটছে, তা ভয়াবহ।’

গাজায় জরুরি ওষুধ পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলেও বৈঠকে তাকে জানানো হয়েছে। জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ চিকিৎসার অপেক্ষায় থাকা শিশুরা মারা যাচ্ছে—এমন তথ্যও পেয়েছেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রীসহ সরকারের সবাইকে আগের চেয়ে আরো দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘যুক্তরাজ্য সরকার হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে আমাদের পদক্ষেপ নিতে হবে এবং আমরা যতটা করেছি, তার চেয়েও বেশি দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে।’ খবর : আল জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182538