আপনাদের পরিণতি ভালো হবে না: আখতার হোসেন

আপনাদের পরিণতি ভালো হবে না: আখতার হোসেন

সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আপনারা গণভোটও মানেন না, সার-বিদ্যুৎও দেন না, মানুষকে কথা বলতেও দেন না—আপনাদের পরিণতি ভালো হবে না।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার দেশের ৭০ শতাংশ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও সার না দিয়ে তারা দেশের মানুষের বিরাগভাজন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির সদস্যসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণভোটে ভোট দিয়েছিল রাষ্ট্র পরিচালনায় সঠিক ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যাশায়।

তিনি আরও বলেন, সংসদের ভেতরে থাকা দুই-তৃতীয়াংশ মেজরিটির কথা বলে জনগণকে উপেক্ষা করা যাবে না।বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাতে যেমন পারে, ক্ষমতা থেকে উৎখাতও করতে পারে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182518