গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি রাজু ধরাছোঁয়ার বাহিরে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামি রাজু মিয়া আজও ধরাছোঁয়ার বাহিরে থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর।
জানা যায়, উপজেলার তালুককানুপুর ইউপির দেবত্তর রামনাথপুর গ্রামে গত ১৪ আগস্ট ঘাস ফুল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে প্রতিবেশী বাউল মিয়ার ছেলে রাজু মিয়া(২৫)।
এ ঘটনায় পরের দিন শিশুর চাচা মধু মিয়া বাদি হয়ে থানায় মামলা রুজু করেন। মামলার পর থেকেই ধর্ষক প্রকাশ্যে চলাফেরা করছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
ঘটনার ২০দিন অতিবাহিত হলেও আসামি রাজু মিয়া গ্রেফতার হয়নি। বিষয়টিতে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, অভিযানকালে আসামিকে না পাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, দ্রুত আসামিকে গ্রেফতারে নির্দেশনা দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182502