পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

পঞ্চগড়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইদুল ইসলামকে(৫০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, সাইদুলের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। পরে জামিন নিয়ে ২০১৬ সাল থেকে পলাতক হয় সে। ২০২২ সালের ২৩ আগস্ট তার অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেন আদালত।

আসামিকে জিজ্ঞসাবাদের বরাতে ওসি আরও বলেন, পেশায় রাজমিস্ত্রী সাইদুল ২০১৬ সাল থেকে ১০ বছর ভারতের কেরালায় পালিয়ে ছিলেন। বাড়ি আসার পর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে তাকে সাজা পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182491