হাম ও উপসর্গে আক্রান্ত ১১৫৪, মৃত্যু একজনের
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। আর হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৪০ জনের।
এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৫৬৭ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনের শরীরে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৫৩ জন। আর হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182484