আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ক্যারিয়ার গড়ার সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই ব্যাচেলর অব আর্কিটেকচার অথবা এমএসসি/বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | আরএফএল গ্রুপ |
| বিভাগের নাম | আর্কিটেক্ট |
| পদের নাম | ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার |
| পদসংখ্যা | ৫ জন |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী-পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | ব্যাচেলর অব আর্কিটেকচার অথবা এমএসসি/বিএসসি |
| অভিজ্ঞতা | প্রযোজ্য নয় |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | সর্বনিম্ন ২২ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৩ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: খুলনা ও নারায়ণগঞ্জ জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আরএফএল গ্রুপ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182445