এশিয়া সফর চূড়ান্ত ব্রাজিলের, সূচি প্রকাশ

এশিয়া সফর চূড়ান্ত ব্রাজিলের, সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়া এবং ভারত সফর করবে সেলেসাওরা। তবে শুধু সেপ্টেম্বর নয়, আগামী নভেম্বরের আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে এশিয়ার দুটি দেশের বিরুদ্ধে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

সিঙ্গাপুরে আয়োজিত হতে যাওয়া ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ টুর্নামেন্টে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। চার জাতির এই টুর্নামেন্ট আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের অন্য দলটি হলো দক্ষিণ আমেরিকার আরেক দেশ প্যারাগুয়ে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই সূচি নিশ্চিত করেছে।

সূচি অনুযায়ী, সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকেরা। পরদিন অনুষ্ঠিত হবে জাপান-ব্রাজিল ম্যাচ। ১৭ নভেম্বর দুটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। শেষ দিনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে সিঙ্গাপুর। দিনের অপর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে জাপান। 

উল্লেখ্য, বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর এটিই হতে যাচ্ছে ব্রাজিলের অন্যতম বড় এশিয়া সফর। এই টুর্নামেন্টের আগে সেপ্টেম্বরের ২৫ ও ২৯ তারিখ অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার পাশাপাশি ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আনচেলত্তির শিষ্যরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182341