প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে চুক্তি সই

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে চুক্তি সই

দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিনগুণ বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের মেগাপ্রকল্পে অর্থায়নে এগিয়ে এসেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এ প্রকল্পের আওতায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তিটি সই হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের সরাসরি উপস্থিতিতে এই দ্বিপক্ষীয় ঋণ চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182338