মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে যে উদ্যোগ নিলো আর্জেন্টিনা

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে যে উদ্যোগ নিলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির হঠাৎ অবসর নেওয়ার ঘোষণায় স্থম্ভিত গোটা ফুটবল বিশ্ব। শভপল অনন্য সম্মান জানাতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ-র পরিচালনা পর্ষদ জানিয়েছে, চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনায় পুরুষ ও নারী উভয় বিভাগের সব ক্যাটাগরির ঘরোয়া ফুটবল (একাদশ ফুটবল, ফুটসাল ও বিচ ফুটবল) ম্যাচে প্রথমার্ধের দশম মিনিটে সাময়িকভাবে খেলা থামিয়ে দেওয়া হবে। এরপর মেসির আইকনিক ১০ নম্বর জার্সির প্রতি শ্রদ্ধা রেখে সেই মুহূর্তে এক মিনিট ধরে পুরো স্টেডিয়াম করতালি দিয়ে তার অবদানকে স্মরণ করবে।

অফিসিয়াল বুলেটিনে এএফএ আরও জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে কর্দোবায় অনুষ্ঠেয় আর্জেন্টাইন কাপে কর্দোবায় বোকা জুনিয়ার্স ও ভেলেজের মধ্যকার ম্যাচেও এই নিয়ম কার্যকর করা হয়েছে। পাশাপাশি যেসব স্টেডিয়ামে ডিজিটাল স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির স্মরণে অ্যাসোসিয়েশনের বিশেষ প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। 

মাঠে খেলোয়াড়দের সম্মাননার পাশাপাশি গ্যালারিতে থাকা সমর্থকরাও জাতীয় দলের হয়ে দীর্ঘ ২১ বছর ধরে মাঠ কাঁপানো এই অধিনায়কের উদ্দেশ্যে করতালি, উল্লাস, পতাকা এবং ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডকে নিয়ে গান গেয়ে এই উদ্যোগে সঙ্গী হবেন। জাতীয় দলে খেলার বেশিরভাগ সময় ৩৯ বছর বয়সী এই ফুটবলার আইকনিক ১০ নম্বর জার্সি পরায় দশম মিনিটকেই বেছে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে একটি আবেগঘন চিঠির মাধ্যমে জাতীয় দল থেকে নিজের বিদায়ের কথা নিশ্চিত করেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে সবচেয়ে বেশি ২০৭ ম্যাচ খেলে রেকর্ড ১২৫টি গোল করা বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড সেই চিঠিতে তিনি নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন এবং আর্জেন্টাইন দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182322