করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে যুব রেড ক্রিসেন্ট আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান-সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজ, ফয়জুল্বাহ উচ্চ বিদ্যালয় এবং করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজ ও রানার্সআপ করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে সাহেরা আক্তার নদী ও ২য় স্থান তানভীর তানহা, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ।

৩য় স্থান অধিকার করে বর্ষা আক্তার, ফয়জুল্বাহ উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় মোডারেটর ছিলেন-সাকিব আল হাসান প্রবাল, বিচারকের দায়িত্ব পালন করেন মারুফা আফরিন, তাসফিয়া জিন্নাহ নাবিলা, আবুল কালাম আজাদ ও মৌসুমী আক্তার। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আনজুমান আরা বেগম, প্রভাষক আরিফুল ইসলাম আরিফ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক শিবাশিস কুমার পাল। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন আরিফুল ইসলাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182273