রেকর্ড ট্রান্সফার ফি-তে ম্যানসিটিতে আর্জেন্টাইন তারকা
স্পোর্টস ডেস্ক : চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে টানার ব্যাপারে ১২৫ পাউন্ডের চুক্তিতে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। এমন খবর প্রচার করেছে দ্য অ্যাথলেটিক।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যানচেস্টার সিটি এনজোর ছবি শেয়ার করে চুক্তির সত্যতা নিশ্চিত করে। সেখানে দেখা যায় সিটির জার্সি গায়ে ও হাতে নিয়ে ছবি তুলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। এই ট্রান্সফার সম্পন্ন হওয়ার ফলে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ডে যৌথভাবে ফার্নান্দেজের নাম। ১২৫ মিলিয়ন পাউন্ডের এই ট্রান্সফার ফি প্রিমিয়ার লিগের ব্রিটিশ ট্রান্সফার রেকর্ডের সমান। গত বছর নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে একই মূল্যে দলে নিয়েছিল লিভারপুল।
২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। সে সময় তার জন্য ১০৬.৮ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল চেলসি, যা তখন ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ছিল। এর ঠিক আগেই তিনি আর্জেন্টিনার হয়ে ২০২২ ফিফা বিশ্বকাপ জিতেছিলেন। চেলসির হয়ে ফার্নান্দেজ ইতোমধ্যে উয়েফা কনফারেন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। এবার রেকর্ড অর্থের বিনিময়ে তার নতুন ঠিকানা হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182190