পাবনার চাটমোহরে ভীমরুলের কামড়ে ৩ জন আহত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভীমরুলের কামড়ে ৩ জন আহত হয়েছেন ও এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বেসরকারি সংস্থা আশা’র মহেলা অফিসের কর্মকর্তা সাইফুল ইসলাম (৫০), সামিউল ইসলাম (২৫) ও পথচারী আব্দুল হান্নান (৫০)। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আড়িংগাইল গ্রামে।
জানা গেছে, আশার কর্মকর্তাসহ দু’জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় কয়েকটি ভীমরুল এসে তাদের কামড়াতে থাকে। তাদের চিৎকারে পথচারী আব্দুল হান্নান এগিয়ে এলে তাকেও ভীমরুল কামড়ায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182157