ফের বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার

ফের বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়াল কাতার
হরমুজ প্রণালিতে এলএনজি পরিবহন এখনো বন্ধ থাকায় ক্রেতাদের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ‘ফোর্স মেজর’ বা চুক্তিগত দায়মুক্তির সময়সীমা আরও কয়েক সপ্তাহ বাড়িয়েছে কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি। যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রণালিটি দিয়ে তেল পরিবহন কিছুটা বেড়েছে, এলএনজি পরিবহন এখনো স্বাভাবিক হয়নি।
 
শুক্রবার (২৮ আগস্ট) ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে কাতারএনার্জি পাকিস্তান ও বাংলাদেশের ক্রেতাদের জানিয়েছে, অক্টোবর পর্যন্ত এলএনজি কার্গো বাতিলের ধারা অব্যাহত থাকবে। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যবসায়ী এ তথ্য জানিয়েছেন।
এদিকে ইতালীয় ইউটিলিটি কোম্পানি এডিসন শুক্রবার নিশ্চিত করেছে, কাতারএনার্জি তাদের এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে। এডিসনকে কাতারএনার্জি জানিয়েছে, তারা ইতালির অ্যাড্রিয়াটিক এলএনজি গ্রহণকারী টার্মিনালে নির্ধারিত অতিরিক্ত পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ করতে পারবে না।
 
একটি প্রেস বিজ্ঞপ্তিতে এডিসন বলেছে, এই সামগ্রিক ফোর্স মেজার বা অনিবার্য পরিস্থিতির সময়কাল এপ্রিলের শুরু থেকে ২০২৬ সালের নভেম্বরের শুরু পর্যন্ত বর্ধিত হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত কার্গোর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ। কোম্পানিটি বলেছে, তারা তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য বিকল্প ব্যবস্থার দিকে এগোচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182138