বগুড়ার আদমদীঘিতে নিখোঁজ রাকিবুলের সন্ধ্যান ১১ দিনেও মিলেনি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক শ্রমিক নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি।
পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে হতাশায় ভুগছেন। রাকিবুল ইসলাম আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের আফাজুল প্রামানিকের ছেলে। এ ঘটনায় রাকিবুলের বাবা আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১ মাস আগে রাকিবুল ইসলামের স্ত্রী স্বামীর উপর অভিমান করে দেড় বছরের ছেলে সৈকতকে নিয়ে বাবার বাড়ি রানীনগর উপজেলার ঢেকড়া গ্রামে চলে যায়। এমন অবস্থায় স্ত্রী বাড়িতে না থাকায় রাকিবুলের মানসিক অবস্থা ভাল ছিল না। রাকিবুল ইসলাম আদমদীঘি বাজারে একটি মুরগীর দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো।
গত ২০ আগস্ট দুপুরে ওই মুরগীর দোকান থেকে বাড়িতে এসে খেয়ে আবার বাড়ির বাইরে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। এরপর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যবদি তার সন্ধান মিলেনি। ফলে তার স্বজনরা দু:চিন্তাই দিনাতিপাত করছেন। রাকিবুলের বাবা বিষয়টি নিশ্চিত করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182107