নওগাঁর রাণীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর রাণীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান বাবু, সাবেক সভাপতি আল-ফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু ও ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন।

এ ছাড়া উপজেলার আট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182065