দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহমুদ উল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম এবং বিএনপি নেতা ও বিআরডিবির চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার প্রমুখ।

সমাবেশ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182062