পাবনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। 

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় নেতা-কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে বাদ্যযন্ত্রের তালে নাচ-গান ও স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, নুর মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, মাহমুদুন্নবী স্বপন, মোসাব্বির হোসেন সঞ্জুসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182056