গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া (তরফকামাল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের ছেলে লিমন মিয়া (২৪) এবং চাঁদপাড়া গ্রামের শাহীন মিয়ার ছেলে রুবেল মিয়া (২৭)।

স্থানীয়রা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল দুটি পরস্পরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমন মিয়া ও রুবেল মিয়া মারা যান।

গোবিন্দগঞ্জ থানার এসআই মশিউর রহমান দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182050