নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ জাল ভস্মীভূত

নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ জাল ভস্মীভূত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি গুদামঘর থেকে ১০৬ টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও ৪৬ টি কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ পঞ্চাশ হাজার টাকা।

গোপন সূত্রে খবর পেয়ে আজ সোমবার (৩১ আগস্ট) সেখানে অভিযান পরিচালনা করে জব্দকৃত মৎস্য নিধনের নিষিদ্ধ জালগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো: জুবায়ের জাহাঙ্গীর।

সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: আবু বক্কর সিদ্দিকী ও সহকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মোবাশ্বির হোসেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182016