বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর কারাদন্ড
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে সুমন বাবু (৩৫) নামের এক মাদকসেবীকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত সুমন বাবু ঘাষিরা নওদাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
আজ সোমবার (৩১ আগস্ট) উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের মোস্তাইল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া- ক অঞ্চলের পরিদর্শক মো: আসলাম আলি মন্ডল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182005