কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে সজিব মিয়া সবুর (২৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট পূর্ব কালুডাঙ্গা এলাকায় নিজ বাড়িতে গাঁজা সেবনকালে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সজিব মিয়া সবুর ওই এলাকার মৃত মহসিন আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় সজিব মিয়া সবুরকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ওই যুবককে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/182000