বগুড়ার আদমদিঘীতে ৩১৫ লিটার মদসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদিঘীতে তিন জারিকেন ও বালতিতে থাকা ৩১৫ লিটার চোলাই মদসহ জামাই ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো আদমদিঘী উপজেলার ইছবপুর এলাকার পুতুল পাহান (৫২) ও তার জামাই মাইকেল রতন চন্দ্র বর্মন (৪২)। গতকাল রোববার ডিএনসি বগুড়ার একটি টিম উপজেলার ইছবপুরে পুতুল পাহানের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই পরিমাণ চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/181999